প্রকাশিত: Sun, Jul 23, 2023 5:02 AM
আপডেট: Fri, Jul 24, 2026 11:04 AM

[১]চালক মোবাইলে কথা বলছিলেন [২]ঝালকাঠিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নারী-শিশুসহ নিহত ১৭

বাবুল মিনা, ঝালকাঠি: [৩] শনিবার বরিশাল-ঝালকাঠি মহাসড়কের ছত্রকান্দা এলাকায় সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  নিহতদের মধ্যে ৩ শিশু রয়েছে। এতে আহত হয়েছেন ৩০ জন। 

[৪] জেলা সিভিল সার্জন অফিসার ডা. জহিরুল ইসলাম  জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। বেলা সাড়ে ৩টার দিকে  দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়। 

[৫] বাশার স্মৃতি পরিবহনের বাসটি ৬৫ জন যাত্রী পিরোজপুরের ভাণ্ডারিয়া থেকে বরিশাল যাচ্ছিলো। আহতরা জানান, অতিরিক্ত যাত্রী নিয়ে বাসটি বেপরোয়ায়া গতিতে চলছিলো। চালককে বার বার গতি কমানোর জন্য বলা হলেও তিনি শুনেননি। একপর্যায়ে তিনি মোবাইলে কথা বলা শুরু  করলে ঝালকাঠি সদরের ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের সামনে বাসটি  নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।

[৬] নিহতরা হলেন- পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার তারেক রহমান , ছালাম মোল্লা , খাদিজা বেগম , শাহীন মোল্লা , সুমাইয়া (৬), রহিমা বেগম , আবুল কালাম হাওলাদার , রাবেয়া বেগম , সাদিয়া আক্তার , মঠবাড়িয়া উপজেলার জাহাঙ্গীর খান , ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার খুশবু আক্তার , নয়ন , সালমা আক্তার, বাকেরগঞ্জ উপজেলার আব্দুল্লাহ (৮), মেহেন্দীগঞ্জ উপজেলার রিপা মনি (২), আইরিন আক্তার। একজনের পরিচয় পাওয়া যায়নি।

[৬] ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শামীম আহম্মেদ বলেন,  আহত ২৮ জন সদর  হাসপাতালে  চিকিৎসাধীন।  ২ জনের অবস্থা আশংকাজনক হওয়া বরিশালে স্থানান্তর করা হয়েছে। হতাহতদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. আক্তারুজ্জামান।

[৭] দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুন শিবলীকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে তদন্তের রিপোর্ট দিতে বলা হয়েছে। সম্পাদনা : মুরাদ হাসান